ইসরায়েলের সেনাবাহিনীর ৪৩ জন রিজার্ভিস্ট (দায়িত্ব পালনের জন্য অপেক্ষমাণ নাগরিক) ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সামরিক বাহিনীর ‘নির্যাতনের’ প্রতিবাদস্বরূপ দায়িত্ব পালনে অস্বীকৃতি জানিয়েছেন। গতকাল শুক্রবার প্রকাশিত একটি চিঠিতে তাঁরা এ কথা জানান। ওই রিজার্ভিস্টরা একটি গোয়েন্দা ইউনিটের সদস্য। চিঠিতে তাঁরা বলেন, যে ব্যবস্থায় লাখ লাখ মানুষের অধিকার খর্ব হয়, সেই ব্যবস্থার মধ্যে থেকে তাঁরা আর কাজ করতে রাজি নন।
এএফপি