মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির প্রধানমন্ত্রীর একজন শীর্ষ সহযোগী, একজন সাবেক রাষ্ট্রদূতসহ ছয়জন নিহত হয়েছেন। রাজধানী কুয়ালালামপুরের কাছে সেমেনিহ এলাকায় গত শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। সরকারি কর্মকর্তারা গতকাল রোববার জানান, নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী নাজিব রাজাকের চিফ অব স্টাফ আজলিন আলিয়াস এবং আইনপ্রণেতা ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত জামালউদ্দিন জারজিস। প্রধানমন্ত্রীর মেয়ের বিয়ে-পরবর্তী একটি অনুষ্ঠানের অতিথিদের নিয়ে ফিরছিল হেলিকপ্টারটি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।
রয়টার্স