তিব্বতিদেরকে গুলি

তিব্বতি এক গ্রামের নেতাকে আটকের প্রতিবাদে মিছিলের ওপর চীনা পুলিশের গুলিতে ১০ তিব্বতি বিক্ষোভকারী আহত হয়েছেন। চীনের সিচুয়ান প্রদেশের গানজি এলাকায় গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। খবরে বলা হয়, এ ঘটনায় বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে। চীনের গণমাধ্যম এ খবরটি প্রকাশ করেনি। যুক্তরাজ্যভিত্তিক সংগঠন ‘ফ্রি টিবেট’ জানায়, স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে বিরোধের জের ধরে গত সোমবার ওয়াংদাগ নামের ওই নেতাকে গ্রেপ্তার করা হয়।
বিবিসি