
প্রথা ভঙ্গ করে ভিআইপি মোটর শোভাযাত্রার বদলে ভাড়া করা বাসে করে বিমানবন্দর থেকে হোটেলে গেলেন ভারত সফরে যাওয়া সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং। সোমবার তিনি পাঁচ দিনের সফরে নয়াদিল্লি পৌঁছান। এ সফরে লি সিয়েন লুং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অন্য জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। তাঁদের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে নিরাপত্তা, বিনিয়োগ ও বাণিজ্য। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী হো চিং ও কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রী। লি লুং রাজস্থানের উদয়পুরেও যাবেন। সেখানে তিনি সেন্টার অব এক্সেলেন্স ফর ট্যুরিজম ট্রেনিং নামে একটি পর্যটনবিষয়ক শিক্ষায়তনের উদ্বোধন করবেন।
এনডিটিভি