আফগানিস্তানের জালালাবাদ এলাকায় আজ সোমবারের ভূমিকম্পে আহত এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন
আফগানিস্তানের জালালাবাদ এলাকায় আজ সোমবারের ভূমিকম্পে আহত এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন

আফগানিস্তানে ভূমিকম্প, নিহত বেড়ে ৬২২

পাকিস্তান সীমান্তসংলগ্ন আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পার্বত্য প্রদেশ কুনারে আঘাত হানা ভূমিকম্পে এখন পর্যন্ত ৬২২ জন নিহত হয়েছেন। সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের বরাতে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। অবশ্য তালেবানশাসিত দেশটির রাষ্ট্রপরিচালিত সংবাদমাধ্যম রেডিও-টেলিভিশন অব আফগানিস্তানের (আরটিএ) বরাত দিয়ে ৫০০ জন নিহত হওয়ার তথ্য জানিয়েছে দোহাভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, এ ভূমিকম্পে আহত মানুষের সংখ্যা প্রায় এক হাজার।