
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়েছে মালয়েশিয়া কর্তৃপক্ষ। ফেসবুক থেকে ‘অনাকাঙ্ক্ষিত’ কনটেন্ট সরাতে ব্যর্থ হওয়ায় গতকাল শুক্রবার এ হুমকি দেওয়া হয়। দেশটির যোগাযোগ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, বর্ণবাদ, মেধাস্বত্ব, ধর্ম, অনলাইন জুয়ার মতো বিষয়সহ বিপুল পরিমাণ ‘ক্ষতিকর পোস্ট’-এ ভরে গেছে সামাজিক যোগাযোগের এই প্ল্যাটফর্ম।
কর্তৃপক্ষের অভিযোগ, বারবার অনুরোধ জানানো সত্ত্বেও মেটা এসব কনটেন্ট পরিমার্জন করতে পারেনি। তাই মার্কিন কোম্পানিটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়েছে মালয়েশিয়ান কমিউনিকেশনস অ্যান্ড মাল্টিমিডিয়া কমিশন।