নিউজিল্যান্ডে ৭.১ মাত্রার ভূমিকম্প

ভূমিকম্প
প্রতীকী ছবি: রয়টার্স

নিউজিল্যান্ডে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ৭ দশমিক ১ বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। আজ সোমবার এ ভূমিকম্প আঘাত হানে।

দেশটির কেরমাডেক দ্বীপে আঘাত হানা ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, কেরমাডেক দ্বীপপুঞ্জ অঞ্চলে ভূমিকম্পের পর সুনামির হুমকি কেটে গেছে।