জাপানে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা নেই

ভূমিকম্প
প্রতীকী ছবি: রয়টার্স

ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপানের উত্তরাঞ্চলের আমোরি এলাকা। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ১।

জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে এ ভূকম্পন অনুভূত হয়। তবে ভূমিকম্পের পর ওই এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়নি।

প্রাথমিকভাবে এ ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

আবহাওয়া দপ্তরের তথ্য, ভূকম্পনের উৎস ছিল আমোরির পূর্বাঞ্চলে, ভূমি থেকে ২০ কিলোমিটার বা প্রায় ১২ মাইল গভীরে।