যুদ্ধবিরতি সত্ত্বেও ইউক্রেনের পূর্বাঞ্চলে সংঘর্ষে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নয়জন ইউক্রেনের সেনা এবং বাকি তিনজন বেসামরিক লোক। কর্মকর্তারা গতকাল সোমবার এ কথা বলেছেন। ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের মুখপাত্র আন্দ্রিয়ে লিসেঙ্কো বলেন, তাঁদের নয় সেনা নিহত হওয়ার পাশাপাশি ২৭ জন আহত হয়েছেন। গত ৫ সেপ্টেম্বর উভয় পক্ষের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হওয়ার পর এক দিনে হতাহতের সংখ্যা এটাই সবচেয়ে বেশি।
এএফপি