জার্মানিতে ঈদ উৎসব

দেশে ঈদ মানে স্বজনের সঙ্গে সাক্ষাৎ। বন্ধুর সঙ্গে আড্ডা আর টানা উৎসব। বিদেশে কি সে সুযোগ মেলে? মিলুক না মিলুক, বাঙালি দমে যাওয়ার নয়। আত্মীয়পরিজন থেকে দূরে প্রবাসেও তাঁরা ঠিকই ঈদ উৎসব জমিয়ে তোলেন।

এবারে সাপ্তাহিক ছুটির দিন সারা ইউরোপ-আমেরিকাতে ঈদ উৎসব উদ্‌যাপন হওয়াতে ছিল ভিন্ন আমেজ। ভিনদেশ জার্মানিতেও বাঙালিরা বিভিন্ন শহরে গান-বাজনা, আড্ডা আর রকমারি খাবারে ঈদ আনন্দ উৎসব জমিয়ে তোলেন।

হ্যানোভার বিশ্ববিদ্যালয়ের একটি মিলনায়তনে উৎসবে মেতে উঠেছেন শিক্ষার্থী ও প্রবাসীরা। ছবি: প্রথম আলো
হ্যানোভারের ঈদ উৎসবে ছিল রকমারি খাবার। ছবি: প্রথম আলো
আউগসবুর্গ শহরের ঈদ উৎসবে ছিল গান-বাজনার আসর। ছবি: প্রথম আলো
ফ্রাঙ্কফুর্ট শহরে প্রবাসী বা ঘরোয়া অনুষ্ঠানে ঈদ উদ্‌যাপন। ছবি: প্রথম আলো
হ্যানোভার শহরের ঈদ উৎসবে এসেছিলেন বাঙালিদের জার্মান শুভানুধ্যায়ী বন্ধুরা। ছবি: প্রথম আলো