ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁর সফরের সময় কোনো বিশেষ আয়োজন না করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। একটি বাড়িতে যাওয়ার সময় সঙ্গে এসি ও সোফা নেওয়ায় সমালোচিত হওয়ার কিছুদিন পর তাঁর এ নির্দেশ এল। পুরোহিত থেকে মুখ্যমন্ত্রী হওয়া আদিত্যনাথ কর্মকর্তাদের বলেন, ‘আমরা মেঝেতে বসে অভ্যস্ত’। তাঁর আদেশে আরও বলা হয়, ‘রাজ্যের বাসিন্দারা সম্মানিত বোধ করলেই কেবল মুখ্যমন্ত্রী সম্মান পেতে পারেন।’