ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের একটি বহুতল ভবনে আগুন লেগে সাতজন পুড়ে মারা গেছে। গত শনিবার রাতে ২১ তলা ভবনটির ১৪তম তলায় আগুন লাগে। একটি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের বৈদ্যুতিক ত্রুটি থেকে এ দুর্ঘটনা ঘটে বলে জানানো হয়েছে। মুম্বাইয়ের দমকল বিভাগের নিয়ন্ত্রণকক্ষের এক কর্মকর্তা বলেন, ‘আমরা সাতজনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হয়েছি। অন্তত ২৫ জন এ ঘটনায় আহত হয়েছে। বিভিন্ন হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’ অন্তত তিনজনের মৃত্যু হয়েছে আগুন থেকে বাঁচতে লিফটে চড়ে পালাতে গিয়ে।
এনডিটিভি