নিরাপত্তা বাহিনী ও ফরেনসিক দলের সদস্যরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছেন। ১১ নভেম্বর ২০২৫, দিল্লি
নিরাপত্তা বাহিনী ও ফরেনসিক দলের সদস্যরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছেন। ১১ নভেম্বর ২০২৫, দিল্লি

দিল্লি বিস্ফোরণ: এবার কেন আক্রমণাত্মক নন মোদি

নয়াদিল্লির লাল কেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রত্যেকেই ষড়যন্ত্র ও নাশকতা নিয়ে সন্দিহান হলেও এই প্রথম দেখা যাচ্ছে, সরকারের কোনো মহল থেকেই চক্রান্তকারী হিসেবে এখনো পাকিস্তান অথবা পাকিস্তানভিত্তিক সন্ত্রাসবাদী কোনো সংগঠনকে খাড়া করানো হয়নি।এই সাবধানতার কারণ কি পাকিস্তানের প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নমনীয় অবস্থান ও জোরালো সমর্থন?