মোগল সম্রাট আওরঙ্গজেবের একটি প্রতিকৃতি
মোগল সম্রাট আওরঙ্গজেবের একটি প্রতিকৃতি

জলদস্যুরাজের হাতে মোগল জাহাজের পরিণতি

১৭ শতকে 'জলদস্যুরাজ' হেনরি অ্যাভেরি ১৬৯৫ সালে মক্কামুখী মোগল সম্রাট আওরঙ্গজেবের ‘গঞ্জ-ই-সাওয়াই’ জাহাজ লুট করেন। হজফেরত যাত্রীবাহী সেই জাহাজে আওরঙ্গজেবের পরিবারের সদস্যও ছিলেন। অ্যাভেরি ও তার দল জাহাজ থেকে বিপুল হীরা, মণি, মুক্তা লুট করে। ইতিহাসবিদ কাফি খানের মতে, পুরুষদের হত্যা ও নারীদের ধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটেছিল। এতে আওরঙ্গজেব ক্ষুব্ধ হয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেন এবং বিশ্বজুড়ে অ্যাভেরিকে ধরার অভিযান শুরু হয়। অ্যাভেরির পরিণতি আজও রহস্য।