সৌদি আরবের রাস তানুরা তেল শোধনাগারে ইরানের হামলা পর কালো ধোঁয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে নেওয়া ছবি
সৌদি আরবের রাস তানুরা তেল শোধনাগারে ইরানের হামলা পর কালো ধোঁয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে নেওয়া ছবি

ইরান-ইসরায়েল সংঘাতে বাড়ছে তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকেই বিশ্ব অর্থনীতিতে এর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এর প্রভাব ইতিমধ্যে পড়া শুরু করেছে। সোমবার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পাশাপাশি পুঁজি বাজারগুলোতে দরপতনের চাপ তৈরি হয়েছে। সোমবার সকালে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ১৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি মূল্য ৮২ ডলারে উঠেছে। এটা গত ১৪ মাসের মধ্যে সবচেয়ে বেশি দাম।