যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি

ইরানে কি আসলেই হামলা চালাবে যুক্তরাষ্ট্র

ওয়াশিংটনে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পর্ষদের এক বৈঠকের পর মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি আবার উত্তপ্ত হয়ে উঠেছে। ট্রাম্প ইরানকে ১০ দিনের সময়সীমা দিয়ে সাফ জানিয়েছেন, এই সময়ের মধ্যে পারমাণবিক ইস্যুতে সমঝোতায় না এলে তেহরানকে ‘কঠিন সামরিক পরিণতি ভোগ করতে হবে।’ পরে প্রেসিডেন্টের সরকারি উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই সময়সীমা বাড়িয়ে ১৫ দিন করার ইঙ্গিত দেন। ট্রাম্পের এই আলটিমেটামকে নিছক মৌখিক হুঁশিয়ারি হিসেবে দেখার সুযোগ নেই।