ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রুকে গত শনিবার রাতে ঝুঁকিপূর্ণ অভিযান চালিয়ে উদ্ধার করে যুক্তরাষ্ট্র। ক্রুসহ কমান্ডোদের নিরাপদে নিয়ে যেতে যে দুটি পরিবহন উড়োজাহাজ পাঠানো হয়েছিল, সেগুলো ইরানের এক প্রত্যন্ত ঘাঁটিতে আটকে পড়ে। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত আরও তিনটি উড়োজাহাজ পাঠানো হয়। পরবর্তী সময়ে আটকে পড়া উড়োজাহাজ দুটি যাতে ইরানের হাতে না পড়ে, সে জন্য বিস্ফোরণ ঘটিয়ে সেগুলো ধ্বংস করা হয় বলে মার্কিন কর্মকর্তারা জানান।