কাতারে ঈদের ছুটি ১১ দিন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কাতারের জনগণ টানা ১১ দিনের ছুটি উপভোগ করবেন। কাতারের আমিরের প্রশাসনিক কার্যালয় আমিরি দিওয়ান এমন তথ্য জানিয়েছে।

কাতারে গতকাল বুধবার (১৯ এপ্রিল) ২৮ রমজান ছুটি শুরু হয়েছে। ২৭ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন চলবে এ ছুটি। এরপর ২৮ এপ্রিল (শুক্রবার) এবং ২৯ এপ্রিল (শনিবার) সাপ্তাহিক ছুটি হওয়ায় কর্মীরা ৩০ এপ্রিল রোববার কাজে ফিরবেন।

সব মন্ত্রণালয়, সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানগুলোতে এ ছুটি কার্যকর হবে। আর কাতারের কেন্দ্রীয় ব্যাংক এবং এর আওতাধীন অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ছুটি কত দিন থাকবে, তা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ঘোষণা করবেন।

কাতারে আজ বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।