লাইভ ট্র্যাকারে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরে ভাসতে থাকা একমাত্র জাহাজ ম্যারিনেট
লাইভ ট্র্যাকারে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরে ভাসতে থাকা একমাত্র জাহাজ ম্যারিনেট

ফ্লোটিলা: ভেসে চলা একমাত্র জাহাজ ম্যারিনেট কোথায়

ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-এর একটি মাত্র নৌযান এখনো আটক করতে পারেনি ইসরায়েলি বাহিনী। এই নৌযানটি হলো দ্য ম্যারিনেট। পোল্যান্ডের পতাকাবাহী এই নৌযানে ছয়জন আরোহী রয়েছেন। ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুযায়ী, ম্যারিনেট আন্তর্জাতিক জলসীমায় ভেসে চলেছে।