নেতানিয়াহুর সুদীর্ঘ ক্ষমতার রাজনীতির ইতিহাসে একটা বিশেষ প্রবণতা সব সময় লক্ষ করা যায়। তিনি যখনই কোনো বড় সংকটে পড়েছেন, জনপ্রিয়তা খুইয়েছেন, পতনের দ্বারপ্রান্তে পৌঁছেছেন; ঠিক তখনই ইসরায়েলিদের নিরাপত্তা–সংকটসহ যুদ্ধ-সংঘাতকে ‘রাজনৈতিক ঢাল’ হিসেবে ব্যবহার করেছেন। এভাবেই নেতানিয়াহু বারবার বৈতরণি পার হওয়ার কৌশল নিয়েছেন। আর এই কৌশল যে কাজে দিয়েছে, তার জলজ্যান্ত প্রমাণ ইসরায়েলের রাজনীতিতে তাঁর এখনো টিকে থাকা।