ইমরান খান
ইমরান খান

সামরিক হেফাজতে নেওয়া ঠেকাতে ইমরানের পিটিশন

বিচারের জন্য সম্ভাব্য সামরিক হেফাজতে হস্তান্তর ঠেকাতে আদালতে পিটিশন দায়ের করেছেন পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল বৃহস্পতিবার লাহোর হাইকোর্টে এ পিটিশন দায়ের করা হয়।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে গ্রেপ্তারের জেরে গত বছরের ৯ মে পাকিস্তানজুড়ে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। ওই দিন সরকারি বিভিন্ন ভবনের পাশাপাশি সেনানিবাসসহ বেশ কিছু সামরিক স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই সহিংসতার ঘটনায় ১২টি ফৌজদারি মামলায় রিমান্ডে নেওয়ার বিরুদ্ধে ইমরান খানের করা আবেদনের বিষয়ে গতকাল লাহোর হাইকোর্টে শুনানি হয়।

এমন সময় নতুন করে এ পিটিশন দায়ের করা হলো। ইমরান খানের আইনজীবী উজাইর কারামত পিটিশনটি দায়ের করেন। এতে কেন্দ্রীয় সরকার এবং দেশের চার প্রদেশের সব কারা মহাপরিদর্শককে বিবাদী করা হয়েছে।