উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওর উত্তরপূর্বে অবস্থিত মিনাস শহর। এই শহরের কাছেই অগাস্তিন ফেরারা ফার্ম নামের একটি স্কুল রয়েছে। এই স্কুলে শিক্ষক একজন আর শিক্ষার্থী ১২ জন। ৪ থেকে ১১ বছর বয়সী এই শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শেখানো হয় গরুর দুধ দোহন করা, কৃষিকাজ ও রান্নাবান্না।

বাড়ি থেকে স্কুলে পৌঁছেছে মাত্র। এরপরই শুরু হবে ক্লাস।
যন্ত্রের সাহায্যে গরুর দুধ দোহন করছে এক শিশু। এরপর তা বালতিতে রাখা হয়।
শিক্ষক আনা দোরেগোর সঙ্গে আলু খেতে শিক্ষার্থীদের কয়েকজন। কতটুকু দূরে দূরে চারা রোপণ করা দরকার সেই হিসেব নিকেশ চলছে।
শুধু চাষবাস করাতেই সীমাবদ্ধ থাকে না তারা। কতটুকু উৎপাদন হলো তাও মেপে দেখতে হয়।
গ্রিন হাউস পদ্ধতিতে চাষবাস শিখছে শিশুর দল।
শূকরকে খাবার খাওয়াতে ব্যস্ত শিক্ষার্থীদের কয়েকজন।
স্কুলেই পাশেই বিশাল মাঠ। সেখানে চষে বেড়ায় শূকরের দল।
এই ফার্মে মুরগি পালন শেখানো হয়। এক শিশু ডিম সংগ্রহ করছে।
শ্রেণিকক্ষে এক শিশু।
ছোট্ট শিশুরা এই ছোট্ট ট্রাক্টরে করে জমিতে কাজ করে।
কোন শস্য কতটুকু উৎপাদন হলো সেই হিসেব লেখা হচ্ছে বোর্ডে।
নিজেদের চাষ করা সবজি দিয়ে চলে শিক্ষার্থীদের দুপুরের খাবার।
শুধু যে কেবল চাষবাস নিয়েই ব্যস্ত থাকে তা কিন্তু নয়। শিক্ষার্থীদের জন্য আছে খেলাধুলার ব্যবস্থাও।
ক্যামেরার সামনে শিক্ষার্থীরা।
স্কুলের সামনে খুদে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক আনা দোরেগো।