
নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র মামদানি বর্তমানে ভাড়ার ফ্ল্যাটে থাকেন। সেখানে কিছু সমস্যা রয়েছে। এক শোবার ঘরের ফ্ল্যাটটা সাধারণ ও ছোট। এখন মামদানি যদি মেয়রের সরকারি বাসভবন গ্রেসি ম্যানশনে উঠতে রাজি হন, তবে আর এমন সমস্যা তাঁকে ভোগাবে না। তাঁর নতুন বাসা হবে অনেক প্রশস্ত ও জাঁকজমকপূর্ণ। গ্রেসি ম্যানশন হলো ১১ হাজার বর্গফুট আয়তনের এক প্রাসাদ। সেখানে ঝকঝকে আয়না, ঝাড়বাতির আলো, মেহগনি কাঠের দরজা, আপেল ও ডুমুরগাছঘেরা বিশাল লন, আর সবজিবাগান—সবই আছে।