যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ডেমোক্র্যাটদের অভিনন্দন, ভেটো ক্ষমতার কথাও মনে করিয়ে দিলেন ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিবিএস নিউজকে ফোনে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিনন্দন জানান তিনি।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, 'আমার মনে হয়, তারা আমার সঙ্গে কাজ করতে চাইবে। তা না হলে আমি সবকিছুতেই ভেটো দেব। আর তারা নিশ্চয়ই সেটা চাইবে না।'

মধ্যবর্তী নির্বাচনে এত বেশি রিপাবলিকান প্রার্থী হেরে যাওয়ার কারণ হিসেবে নিজের নির্বাচনে প্রার্থী না হওয়াকে দায়ী করেন ট্রাম্প। তিনি বলেন, 'আমার মনে হয়েছে, আমি নির্বাচনে প্রার্থী ছিলাম না। এ বিষয়ে আমার কিছুই করার ছিল না। আমি প্রার্থী থাকলে আমরা জিততাম।’

রিপাবলিকানদের পরাজয়ের ব্যাখ্যা দিতে গিয়ে ট্রাম্প আরও বলেন, ‘কিছু ক্ষেত্রে ভোটারদের প্রার্থীদের পছন্দ হয়নি। আবার কিছু প্রার্থী আমার বন্ধু ছিলেন না, আর দলের সমর্থকেরা সেটা অন্য সবার চেয়ে ভালো জানেন। এ কারণে তাঁরা ভোট দিতে যাননি। তাঁদের মধ্যে সেই আগ্রহ ছিল না। বিষয়টি দুঃখজনক। কারণ, আমি নির্বাচনে থাকলে আমরা সহজেই জিততাম। কিন্তু আমি প্রার্থী ছিলাম না।’ পরাজয়ে হতাশ কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি ‘সর্বোচ্চ চেষ্টা করেছেন’ এবং ‘মাঠে নিজের সবটুকু দিয়ে লড়েছেন’।