সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে নিয়োগ, আবেদন শেষ ৩১ মে

আপনিও যোগ দিতে পারেন সেনাবাহিনীর সৈনিক পদে। ছবি: প্রথম আলো

বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস, রাজেন্দ্রপুর সেনানিবাসে ‘সৈনিক’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। শুধু পুরুষ প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীরা সাধারণ (GD) এবং করণিক (CLK) ট্রেডে আবেদনের সুযোগ পাবেন। আবেদনপ্রক্রিয়া শুরু হবে আগামী ৩ মে থেকে।

আবেদনের যোগ্যতা

বয়স: ১ জুলাই ২০২৬ তারিখে ১৭ বছরের কম এবং ২৫ বছরের বেশি হওয়া যাবে না। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

শিক্ষাগত যোগ্যতা: * সাধারণ ট্রেড (GD): এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ–২ থাকতে হবে।

করণিক ট্রেড (CLK): এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ–৩ থাকতে হবে।

শারীরিক যোগ্যতা: উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি (ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ৫ ফুট ৪ ইঞ্চি), ওজন ১১০ পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি ও স্ফীত ৩২ ইঞ্চি হতে হবে। এ ছাড়া দৃষ্টিশক্তি ৬/৬ এবং সাঁতার জানা বাধ্যতামূলক।

আরও পড়ুন

বেতন ও সুযোগ-সুবিধা—

প্রশিক্ষণকালীন মাসিক বেতন ৮ হাজার ৮০০ টাকা। প্রশিক্ষণ শেষে যৌথ বাহিনীর নির্দেশাবলি জেএসআই অনুযায়ী বেতন ও ভাতা দেওয়া হবে। এ ছাড়া উন্নত বাসস্থান, ভর্তুকি মূল্যে রেশন এবং সামরিক হাসপাতালে উন্নত চিকিৎসা–সুবিধা পাবেন সদস্য ও তাঁদের পরিবার।

আবেদনপ্রক্রিয়া ও ফি

আগ্রহী প্রার্থীদের প্রথমে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে এসএমএস করে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।

পরীক্ষা ও রেজিস্ট্রেশন ফি বাবদ মোট ৩০০ টাকা টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে জমা দিতে হবে।

আরও পড়ুন

সময়সীমা

আবেদন শুরু ৩ মে ২০২৬ এবং শেষ হবে ৩১ মে ২০২৬ তারিখে।

নির্বাচন পদ্ধতি

প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা (দৌড়, পুশআপ, সিটআপ ইত্যাদি), লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে। লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা বিষয়ে প্রশ্ন থাকবে।

আরও পড়ুন
আরও পড়ুন