বগুড়ার শেরপুরে মির্জাপুর ইউনিয়নের তিনটি গ্রামে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার ওই সংযোগ দেওয়া হয়।
গ্রাম তিনটি হচ্ছে তালতা, ভাদাইশপাড়া ও বীরগ্রাম। এতে ওই তিন গ্রামের ২৫০টি পরিবার নতুন বিদ্যুৎ-সংযোগের আওতায় এসেছে। বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি ৩৮ লাখ ১৩ হাজার টাকা ব্যয়ে ৩ দশমিক ৮১ কিলোমিটার এলাকায় ওই সংযোগ দেয়।উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল কার্যালয়ের উপমহাব্যবস্থাপক আবদুর রহিম জানান, এ সংযোগের ফলে ওই তিনটি গ্রামের প্রায় ৫০০ বিঘা (১৬৭ একর) জমিও সেচের আওতায় আসবে।