ওয়ালটন ২০১৭ সালে দেশের সিংহভাগ বাজার নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার লক্ষ্যে মাঠপর্যায়ে কর্মরত বিক্রয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছে। গতকাল গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশন প্রাঙ্গণে সভাটি হয়। সভার উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস এম শামসুল আলম।