ইনক্রিমেন্ট স্থগিত

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রকে প্রহার করার অপরাধে শিক্ষক মাহবুবুর রহমানের এক বছরের ইনক্রিমেন্ট স্থগিত করেছে কর্তৃপক্ষ। গত ৯ মার্চ বিদ্যালয় চলাকালে রনি নামের চতুর্থ শ্রেণীর ছাত্রকে দেয়ালে আঁকাআঁকির অপরাধে ওই সহকারী শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খেজুরের ডাল দিয়ে মারধর করেন। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগ করা হয়।
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি