ছোট্ট ইশতিয়াক আহমেদ সামির ভবিষ্যৎ এখন ঘোর অন্ধকারে ঢাকা। বয়স ১১ বছর তিন মাস। প্রাইমারি স্কুলের গণ্ডি পেরোনোর আগেই দুরারোগ্য ব্যাধি তার দেহে বাসা বেঁধেছে। রোগের নাম এম-৩ লিউকোমিয়া, যা ক্যানসার নামে পরিচিত। সামি এখন থাইল্যান্ডের ব্যাংকক হসপিটাল মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন। বাবা মোহাম্মদ নূরে আলম ব্যবসায়ী, মা মনিরা আক্তার গৃহিণী। ইতিমধ্যে সন্তানের চিকিৎসায় মা-বাবা তাঁদের সামর্থ্যের সব বিসর্জন দিয়েছেন। চিকিৎসা চালাতে এখন বিত্তবানদের সহযোগিতা জরুরি হয়ে পড়েছে।সামিকে সাহায্য পাঠানোর ঠিকানা: মো. রফিকুল ইসলাম, সঞ্চয়ী হিসাব নম্বর-৪১৩২৩১৩১৮৬০০০, এবি ব্যাংক, চাঁদপুর শাখা। বিজ্ঞপ্তি।