চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার স্টেশন সড়ক এলাকা থেকে মঙ্গলবার গভীর রাতে দুই হাজার ২০০ ইয়াবা বড়িসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: আজিজুল হক (৫৪), শাহ আলম (২৪), নুরুল আমিন (২৮), মো. ইলিয়াস (৩৫) ও আবদুল মালেক (৩৫)। তাঁরা সবাই কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং এলাকার বাসিন্দা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর উপ-অঞ্চলের উপপরিচালক মুকুল জ্যোতি চাকমা বলেন, ইয়াবা নিয়ে ট্রেনে ঢাকায় যাওয়ার উদ্দেশে ওই পাঁচজন টেকনাফ থেকে চট্টগ্রাম রেলস্টেশনে আসেন।