নড়াইলে ইভ টিজিংয়ের অভিযোগে গত শনিবার মিল্টন মোল্যা (১৮) নামের এক বখাটেকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন এ দণ্ডাদেশ দেন। মিল্টন নড়াইল পৌরসভার বরাশুলা গ্রামের বাসিন্দা। আদালত সূত্রে জানা যায়, সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের এক এসএসসি পরীক্ষার্থীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে প্রতিদিন উত্ত্যক্ত করত মিল্টন। পরে মেয়ের বাবা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন।