সংক্ষেপ

উদ্যোগ গ্রহণের দাবি

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ গ্রহণে রাষ্ট্রীয় নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানিয়েছে বরিশালের কয়েকটি সংগঠন। বরিশালে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচির মাধ্যমে এ আহ্বান জানানো হয়। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় নগরের অশ্বিনী কুমার হল সম্মুখ সড়কে নেটওয়ার্ক অন ক্লাইমেট চেঞ্জ বাংলাদেশ (এনসিসিবি) সহযোগিতায় উন্নয়ন সংগঠন সিসিডিবি ওই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।