পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার রাঙ্গাবালী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) উপনির্বাচন আগামী ১৯ মার্চ অনুষ্ঠিত হবে। রাঙ্গাবালী উপজেলার অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা এ বি এম সিদ্দিক গতকাল বুধবার এ তথ্য জানান। গত ১৭ ডিসেম্বর রাঙ্গাবালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ নজরুল ইসলামের মৃত্যুতে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য হয়। এ বি এম সিদ্দিক বলেন, যেকোনো সময় ওই ইউনিয়ন পরিষদের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ধি