সিলেটের গোয়াইনঘাট উপজেলার বারহাল গ্রামের বাসিন্দাদের উদ্যোগে ঐতিহ্যবাহী ঘোড়দৌড়ের আয়োজন করা হয়। ২৮ জানুয়ারি রোববার বিভিন্ন এলাকা থেকে আসা ৮০টি ঘোড়া নিয়ে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা। বারহাল গ্রামের মাঠ থেকে ছবিগুলো ক্যামেরাবন্দী করা হয়েছে ।
ঘোড়া নিয়ে ছুটছে প্রতিযোগীরা। প্রতিযোগীরা সব শিশু-কিশোর।ঘোড়দৌড় দেখতে হাজির হয়েছেন শত শত দর্শক।চলছে হাড্ডাহাড্ডি লড়াই। কার ঘোড়া যে আগে যাবে!চাবুক নিয়ে ঘোড়ার পিঠে ঘোড়সওয়ারেরা।জয়ের জন্য লড়ে যাচ্ছে ঘোড়সওয়ারেরা।দুই শিশু ঘোড়সওয়ারের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দুই ঘোড়া।