সংক্ষেপ

কর্মচারী গ্রেপ্তার

অর্থ আত্মসাতের অভিযোগে গতকাল বৃহস্পতিবার পৌরসভার দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে দুদক। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টেকনাফ পৌরসভার উচ্চমান সহকারী মোর্শেদুল ইসলাম ও কক্সবাজার পৌরসভার সহকারী কর আদায়কারী জাহেদুল ইসলাম। মহেশখালী পৌরসভায় কর্মরত থাকার সময় ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের চট্টগ্রাম-২ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক অজয় কুমার সাহা দুজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার