কর্মশালা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছি সমাজভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের পরিচিতি কর্মশালা গতকাল মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছিতে অবস্থিত প্রকল্পের হ্যাচারি কমপ্লেক্সে এ কর্মশালা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাংসদ গাজী ম ম আমজাদ হোসেন। মৎস্য অধিদপ্তরের পরিচালক এম আই গোলদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন মাহাবুব উল আলম, হরেন্দ্রনাথ সরকার, আবদুল হান্নান খান, আবদুল হক প্রমুখ। অনুষ্ঠানে প্রকল্পের বিভিন্ন পর্যায়ের সুফলভোগী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।