খাদ্যসামগ্রী বিতরণ

ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ নগরে গতকাল মঙ্গলবার ৫২০টি দরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ক্যান্টিন নামের একটি সামাজিক সংগঠনের পক্ষ থেকে নগরের চাষাঢ়ায় বেলা তিনটায় এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে এক কেজি চাল, আধা কেজি চিনি, আধা কেজি সেমাই, গুঁড়া দুধ ও মসলা দেওয়া হয়েছে। খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন শাহাদৎ হোসেন মিয়া, নূর-ই আলম, গোলাম শরীফ, মো. আলী, আবদুল হালিম, রঞ্জন ধর প্রমুখ।