সংক্ষেপ

গাঁজা বিক্রেতার দণ্ড

রাজবাড়ীর গোয়ালন্দে আবদুল জব্বার মৃধা (৪২) নামের এক গাঁজাবিক্রেতাকে গতকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত এক মাসের কারাদণ্ড দিয়েছেন। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাসির উল্যাহ জানান, গত সোমবার সন্ধ্যায় শহরের খাদ্যগুদামের সামনে থেকে গাঁজাবিক্রেতা আবদুল জব্বারকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১০০ গ্রাম গাঁজার কয়েকটি পোঁটলা জব্দ করা হয়। গতকাল সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ ঘোষের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তিনি তাঁকে ওই দণ্ডাদেশ দেন।