নীলফামারীর সৈয়দপুর শহরের গার্ডপাড়া মহল্লায় গাঁজা সেবনের দায়ে ছয়জনকে এক হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার নির্বাহী হাকিম মুশফিকা ইফফাত তাঁদের এ দণ্ড দেন। ওই ছয়জন হলেন সৈয়দপুর শহরের গোলাহাট মহল্লার মো. সোহেল, গোলাম মোস্তফা, হুমায়ুন কবির, গার্ডপাড়ার আবুল কাশেম, মিলন ও সদর উপজেলার কুন্দুপুকুর শুটিপাড়ার তছলিম উদ্দিন। গত সোমবার গভীর রাতে মাকসেবীদের আখড়া থেকে সৈয়দপুর থানার পুলিশ তাঁদের আটক করে। এ সময় সেখান থেকে পুলিশ গাঁজা সেবনের সরঞ্জাম এবং ডুগি-তবলা উদ্ধার করে। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।