ঘর হারানো মানুষেরা

পদ্মা নদীর ভাঙনে রাজশাহী পবা উপজেলার চরখিদিরপুরের ১০৬টি পরিবার বসতভিটা হারিয়েছে। পদ্মা নদীতে জেগে ওঠা মধ্যচরে নতুন বসতি গড়তে এসেছে ঘর হারানো মানুষেরা। বাঁশ-খুন্তি-দড়ি নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়েছেন ঘর নির্মাণে। 

ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী
ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

ঘর নির্মাণে পদ্মার চরে ঘরের খুঁটি লাগানো হচ্ছে।

ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

চরখিদিরপুর থেকে বাড়ি ভেঙে মধ্যচরে নিয়ে আসছেন অনেকে।

ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

মধ্যচরে চলছে বাড়ি নির্মাণের কাজ।

ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

নৌকায় করে নিয়ে আসা হচ্ছে ঘর নির্মাণের মালামাল।

ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

দড়ি দিয়ে ঘরের সীমানা চিহ্ন দেওয়ার পর খুঁটির জন্য গর্ত খুঁড়ছে একটি পরিবারের সদস্যরা।

ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

ঘর নির্মাণের জন্য বেড়া নিয়ে আসছেন পরিবারের সদস্যরা।

ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

পুরো চর এলাকায় বাড়ি নির্মাণে ব্যস্ত চরখিদিরপুরবাসী।

ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

ঘরের বেড়া বাঁধতে ব্যস্ত তিন নারী।

ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

খোলা আকাশের নিচেই সকালের খাবার খেয়ে নিচ্ছেন বসতবাড়ি হারানো মানুষেরা।

ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

বসতবাড়ি নির্মাণের জন্য নৌকায় করে বাঁশ কিনে আনা হচ্ছে।