জাতীয় সমবায় দিবস আজ

আজ শনিবার ৪২তম জাতীয় সমবায় দিবস। এবারের সমবায় দিবসের প্রতিপাদ্য ‘সমবায়ে সামাজিক নিরাপত্তা’। দিবসটি উপলক্ষে পৃথক বাণীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব সমবায়ীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। খবর বাসস ও তথ্য বিবরণীর।
দিবসটি উপলক্ষে আজ সকাল নয়টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে ওসমানী স্মৃতি মিলনায়তন পর্যন্ত বর্ণাঢ্য সমবায় শোভাযাত্রা, বেলা ১১টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা, জাতীয় সমবায় পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।