নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় মাহবুবুর রহমান (৩২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে তারাব পৌরসভার মৈকুলী এলাকায় এ ঘটনা ঘটে। মাহবুবুর নরসিংদীর বালাপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে। রূপগঞ্জ থানার উপপরিদর্শক কামরুজ্জামান বলেন, মাহবুবুর মোটরসাইকেলযোগে ঢাকা থেকে নরসিংদী যাওয়ার পথে এ ঘটনা ঘটে। পুলিশ ট্রাকটি আটক করেছে।