ডিজিটাল উদ্ভাবনী মেলা

বগুড়ার কাহালু উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান তায়েব আলী, ভারপ্রাপ্ত ইউএনও মনিরুজ্জামান, জেলা প্রশাসকের স্টাফ অফিসার ও বগুড়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাশ্বের আলম, কাহালু পৌরসভার মেয়র হেলাল উদ্দিন কবিরাজ প্রমুখ। একই দিন দুপচাঁচিয়া উপজেলা চত্বরে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন ইউএনও সাইফুর রহমান খান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ফেরদৌস জামান, দুপচাঁচিয়া পৌর মেয়র বেলাল হোসেন, তালোড়া পৌর মেয়র আবদুল জলিল প্রমুখ।