তিন দোকানকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালত চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার এলাকায় অভিযান চালিয়ে অবৈধ পলিথিন বিক্রির দায়ে তিনটি দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন। এ সময় বিক্রিনিষিদ্ধ ২৪৫ কেজি পলিথিন উদ্ধার করা হয়। গতকাল রোববার জেলা প্রশাসনের নির্বাহী হাকিম ফজলে এলাহী এ আদালত পরিচালনা করেন।