দুই ছিনতাইকারী আটক

কক্সবাজার শহরের রুমালিরছড়া থেকে গোয়েন্দা পুলিশ গত সোমবার রাত ১০টায় অস্ত্রসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন, শহরের দক্ষিণ রুমালিরছড়ার আবদুল করিমের ছেলে নুরুল কবির (২২) ও বাঁচামিয়া ঘোনা গ্রামের জালাল উদ্দিনের ছেলে জিয়াবুল হক (২৩)। এ সময় দেশে তৈরি একটি লম্বা বন্দুকসহ দুটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে।