নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আইসিজিএনবি-২০২২ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএমএমইউর অধ্যাপক এ বি এম আবদুল্লাহ, নর্থ সাউথ ইউনিভার্সিটির সহ-উপাচার্য মো. ইসমাইল হোসেন, স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন হাসান মাহমুদ রেজা
ছবি: সংগৃহীত

বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো তিন দিনের দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন ‘জিনোমিক্স, ন্যানোটেক এবং বায়োইঞ্জিনিয়ারিং-২০২২’ (আইসিজিএনবি-২০২২) শীর্ষক সম্মেলন। এ সম্মেলনে বর্তমানে বিকাশমান বৈজ্ঞানিক ক্ষেত্রগুলোর অগ্রগতির সঙ্গে সম্পর্কিত বৈজ্ঞানিক গবেষণাগুলো বিস্তীর্ণ পরিসরে প্রদর্শন করা হয়। সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, জার্মানি, কোরিয়া, সুইডেন, নেদারল্যান্ডসসহ বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীদের উপস্থাপনা প্রদর্শন করা হয়।

২৬ জুন শুরু হওয়া এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন আইসিডিডিআরবির জ্যেষ্ঠ বিজ্ঞানী ফিরদৌসী কাদরী। এ ছাড়া যুক্তরাষ্ট্রের জন হপকিনস ইউনিভার্সিটির ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের অধ্যাপক রিটা আর কলওয়েল বক্তৃতা দেন।

আইসিজিএনবির দ্বিতীয় দিনে এনএসইউ, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ দেশের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিযোগীরা অংশ নেন। এ সময় আইসিডিডিআরবির প্রতিনিধিরা জনস্বাস্থ্য বিষয়ের ওপর আলোকপাত করেন। সম্মেলনে এনএসইউর বেশ কয়েকটি অডিটরিয়ামে বিভিন্ন বিষয়ের ওপর অসংখ্য সেশন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের শেষ দিনে সৌদি আরবের কিং সৌদ ইউনিভার্সিটির অধ্যাপক মহসিন কাজী বক্তব্য দেন। এ ছাড়া অংশ নেন কিং সৌদ ইউনিভার্সিটির নাসের বি আলসালেহ, এনএসইউর মো. ফিরোজ খান প্রমুখ। সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন বিএসএমএমইউর অধ্যাপক এ বি এম আবদুল্লাহ। সম্মেলন শেষে সেরা উপস্থাপনাগুলোকে পুরস্কার প্রদান করা হয়। বিজ্ঞপ্তি