সংক্ষেপ

নিহত ১

চট্টগ্রাম নগরের ইপিজেড নেভিগেট এলাকায় রাইডারের ধাক্কায় চিনু চাকমা (৩২) নামের একজন নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে। চিনুর বাড়ি রাঙামাটির নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি গ্রামে। নৌ-কর্মকর্তা স্বামীর সঙ্গে তিনি নেভিগেট ২ নম্বর কলোনিতে থাকতেন। তাঁর স্বামীর নাম জ্যোতির্ময় চাকমা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়ুয়া জানান, দ্রুতগামী একটি রাইডার রিকশা আরোহী চিনু চাকমার রিকশাটিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় সকাল সাড়ে সাতটার দিকে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক চিনুকে মৃত ঘোষণা করেন।