পথনাটক

টাঙ্গাইলের সখীপুরে অটিজম শিশুদের নিয়ে জনসচেতনতা বাড়াতে অপুর কথা নামে একটি পথনাটক প্রদর্শন করা হয়েছে। উপজেলার ছোট মৌশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ নাটক মঞ্চায়িত হয়। প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প (পিইডিপি)-৩-এর অর্থায়নে ইউনিসেফের কারিগরি সহযোগিতায় উপজেলা শিক্ষা প্রশাসন এর আয়োজন করে। টাঙ্গাইলের স্বদেশ নাট্যদল এ নাটকটি পরিবেশন করে।