সড়ক দুর্ঘটনা

পাবনায় এক ব্যক্তি নিহত

পাবনা সদর উপজেলার আশুতোষপুর গ্রামে গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় ফারুক হোসেন (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
পাবনা সদর থানার পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, গতকাল সকাল ১০টার দিকে আশুতোষপুর গ্রামের আক্তারের মোড় এলাকায় একটি মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী ওই গ্রামের ফারুক হোসেন ও বাইসাইকেল আরোহী সজীব হোসেন গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে ফারুক মারা যান। সজীবকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।