পুলিশ-ডাকাত সংঘর্ষ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের লক্ষ্মীপুরা গ্রামে পুলিশের সঙ্গে ডাকাতদলের সংঘর্ষে তিন কনস্টেবল আহত হয়েছেন। পুলিশ ধাওয়া করে ডাকাতদলের এক সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করে। এ সময় পুলিশ পাঁচটি ফাঁকা গুলি ছোড়ে। গত রোববার দিবাগত রাত দুইটায় এ ঘটনা ঘটে।